প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)  কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড মোহম্মদ নবী’র মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায়ই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী লড়াই, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের শোষণ মুক্তির সংগ্রামে তাঁর ভুমিকা ছিল অগ্রগামী। ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি বিশিষ্ট ভূমিকা রেখেছেন। আজীবন বিপ্লবী মো. নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী বলে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, কমরেড নবীর মৃত্যুতে এ দেশের প্রগতিশীল ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন এক পরীক্ষিত সৈনিককে হারাল। শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930