ট্রেনে কাটা পড়ে এক কর্মকর্তা মারা গেছেন আলতাফ হোসেন (৫২) নামে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীতে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী  রেলওয়ে স্টেশনের অদূরে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মহানগরীর ঘোড়ামারা এলাকার মৃত মীর সেকেন্দার আলীর ছেলে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এনামুল হক জানান, পশ্চিমাঞ্চল  রেলওয়ের সদর দপ্তরের পাশেই রেললাইন পারাপার হচ্ছিলেন আলতাফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিলো। এতে ট্রেনটির নিচেই কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তির পকেটে থাকা আদালতের একটি সমনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল বলেন, ময়নাতদন্ত শেষে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ নিয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930