দুই কোটি ৩০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল অর্ধেক কর্তনের ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য। এক বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্র এই ঘোষণা দিয়েছেন। তিনি বুধবার দেয়া বিবৃতিতে বলেন, তিন বছরে এই প্রতিশ্রুত অর্থ পরিশোধ করবে বেলজিয়াম। এই সহায়তা যাবে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন (ইউএনআরডব্লিউএ)-এর কাছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ এখন খুব বেশি আর্থিক সঙ্কট মোকাবিলা করছে। এ বিষয়টি বিবেচনা করে অবিলম্বে প্রতিশ্রুত অর্থের প্রথম বার্ষিক অনুদান মুক্ত করা হচ্ছে।

ওদিকে মঙ্গলবার ওয়াশিংটন ঘোষণা করেছে তারা ইউএনআরডব্লিউএ’কে দেয়া সহায়তা ১২ কোটি ৫০ লাখ থেকে কমিয়ে ৬ কোটি ৫০ লাখ করবে। কিন্তু ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সহায়তার হাত বর্ধিত করেছে বেলজিয়াম। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ডি ক্রু আরো বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কমিশনার-জেনারেলকে জরুরি ভিত্তিতে সহায়তা করার জন্য এই অবস্থান নিয়েছে বেলজিয়াম সরকার। তিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কাজের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। এই সংস্থাটি কঠিন ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। গাজা, সিরিয়া ও পশ্চিমতীরে জনজীবন ভয়াবহ কঠিন অবস্থায় রয়েছে। প্রচুর পরিমাণে ফিলিস্তিনির জন্য ইউএনআরডব্লিউএ হলো বেঁচে থাকার শেষ অবলম্বন। ইউএনআরডব্লিউএ প্রায় ৫ লাখ ফিলিস্তিনি শিশুদের শিক্ষা নিশ্চিত করছে। তারা যাতে উগ্রবাদে ঝুঁকে না পড়ে তা দেখাশোনা করছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031