বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তিস্তা বানি বণ্টন চুক্তি বাস্তবায়নের পথ খুঁজে বের করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতে আগ্রহী । আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিস্তা অচলাবস্থা নিরসন করাটা শেখ হাসিনা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতার দ্যা টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা থেকে টেলিগ্রাফকে পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘আমি অতি সত্বর মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করতে চাই। তিনি যখন রেলমন্ত্রী আর আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম তখন থেকে আমি তাকে চিনি। কলকাতা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম।’
তিনি টেলিগ্রাফকে আরো জানান, ভারত সফরের জন্য শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে ছাড়পত্র চাইবেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করতে চাই।

আমি পরিবেশ মন্ত্রী থাকাকালীন তার সঙ্গে সাক্ষাত হয়েছে দু’বার। আগে আগে আমি কলকাতায় মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করতে চাই।’
ওদিকে, পশ্চিমবঙ্গের পানি সম্পদ মন্ত্রী রাজিব ব্যানার্জি বলেছেন, প্রস্তাবিত কোন পানি কূটনীতি নিয়ে তার কাছে কোন তথ্য নেই। তিনি বলেন, ‘কিন্তু এটা বাস্তবতা যে আমাদের প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত পানি তিস্তায় নেই।’
এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তিনি নির্দিষ্ট কোন দাবি উপস্থাপন করতে চান না। মন্ত্রী বলেন, ‘বাহাস করার কোন অর্থ নেই। যদি সমস্যা থাকে তাহলে সমাধানও আছে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930