স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নারায়ণগঞ্জে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিও ফুটেজ আছে বলে জানিয়েছেন । আর এই ফুটেজ দেখে যারাই অস্ত্র দেখিয়েছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংঘর্ষের তিন দিন পর শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর দিন গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। যারা অস্ত্র দেখিয়েছে; ভিডিও ফুটেজ দেখে তাদের ধরার চেষ্টা চলছে।’

গত শুক্রবার আইভী ও শামীম সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর নিয়াজুল ইসলাম নামে একজনের হাতে পিস্তল দেখা গেছে। আর তিনি শামীম ওসমানের অনুসারী। শামীমও বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন, নিয়াজুলের অস্ত্রটি লাইসেন্স করা এবং তিনি হামলার শিকার হওয়ার পরই সেটি বের করেছিলেন। আর আইভী সমর্থকরা অস্ত্রটি ছিনিয়ে নিয়েছে।

নারায়ণগঞ্জে নানা সময় সন্ত্রাসের ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন আইভী। আর নিয়াজুলের অস্ত্রহাতে এই ছবি আসার পর তিনি আবারও বিষয়টি সামনে নিয়ে আসেন।

কিন্তু পরদিন শামীম ওসমান পাল্টা সংবাদ সম্মেলন করে আইভী সমর্থকদের বিরুদ্ধেও অস্ত্র ব্যবহারের অভিযোগ আনেন। এ সময় তিনি বেশ কিছু ছবিও দেখান।

শামীমের অভিযোগ, আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবু সুফিয়ানের কোমড়ে অস্ত্র ছিল। বিএনপির ‘ক্যাডার’ সুমনের হাতে অস্ত্রসহ ছবিও প্রকাশ করেন শামীম ওসমানই। তিনি জানান, এসব ছবি গণমাধ্যমকর্মীরাই ‍তুলেছেন।

শামীমের অভিযোগ আইভীর মিছিল থেকে সেদিন হকারদের ওপর যারা হামলা করেছে তাদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও কাউন্সিলর বিভা হাসানের বাহিনী হকারদের উপর হামলা করেছে। এ সংক্রান্ত ছবিও তিনি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জের সংঘর্ষের ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি করা হয়েছে। তাদেরকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর এই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930