৩ জনকে আটক করেছে বান্দরবানের আলীকদমে ফুল ঝাড়ুর বান্ডিলে অস্ত্রের চালান পাচারকালে র‌্যাব–৭ অভিযান চালিয়ে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ । গতকাল শুক্রবার দুপুরে দু’টি মোটর সাইকেল যোগে ফুলের ঝাড়ুর বান্ডিলে করে অস্ত্র পাচারকালে র‌্যাব সদস্যরা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

সূত্র জানায়, আলীকদম উপজেলার কলার ঝিরি এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মোঃ দুলাল (২৮), একই এলাকার ইস্রাফিলের ছেলে মোঃ আশকর আলী (১৮) এবং ওয়াক্কাস আলীর ছেলে মোঃ ফারুক (২৬) দু’টি মোটর সাইকেল নিয়ে ফুলের ঝাড়ুর বান্ডিলের ভিতরে করে কৌশলে এসব অস্ত্র পাচার করছিলো। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করেন।

র‌্যাব–৭ সূত্র জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, আলীকদম পান বাজারস্থ জনৈক মোঃ আবুল কালামের আড়তের সামনে কিছু সংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র কিনতে অবস্থান করছেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে লেঃ কমান্ডার আশেকুর রহমান এবং সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে– ৫ টি এসবিএল , ৮টি সুটার গান এবং ১৯ রাউন্ড গুলি। আটক মোঃ দুলাল চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সন্ত্রাসী মশিউর বাহিনীর অন্যতম সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপারেশন অফিসার সিনিয়র এএসপি শাহেদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930