লেবানন সীমান্তে তীব্র বরফ ঝড়ে প্রাণ হারিয়েছে সিরিয়ার ৯ শরণার্থী সিরিয়ার বর্ডারের কাছে । তাদের মৃতদেহ বরফে জমাট বাধা অবস্থায় পাওয়া গেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের পার্বত্য এলাকা অতিক্রম করার সময় মারা যায় তারা। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, শুক্রবার সকালে সিরিয়ার পার্শ্ববর্তী মাসনা এলাকা বরফ ঝড়ের কবলে পড়ে।

এর কিছুক্ষণ পরেই ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ঝড়ের কবলে পড়েই নিহত হয়েছে তারা। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে আরো ছয় সিরিয়ান নাগরিককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যায়। এতে মোট মৃতের সংখ্যা ১০ জনে উন্নীত হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031