বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকার নির্বাচনে সুবিধা করতে পারবে না জেনে আরেকটি যেনতেন নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, কিন্তু জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলার শক্তি-সামর্থ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা, বানোয়াট ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভাটি আয়োজন করে আক্তার হোসেন মুক্তি পরিষদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘৫ জানুয়ারির মতো একটি ‘ভোটারবিহীন’ নির্বাচন করতে চায় সরকার। কিন্তু পরিষ্কার ভাষায় শুনে রাখুন শেখ হাসিনা- জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার শক্তি-সামর্থ্য আপনার নেই।  মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে হয়রানি করে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত হচ্ছে। কিন্তু খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।’

সরকার নির্বাচ‌নের কথা ব‌লে জনগণকে প্রতারণা করে‌ছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। এ সময় তিনি ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও উত্তর-দক্ষিণ সিটির ৩৬ ওয়ার্ডে নির্বাচন স্থগিত হওয়ার কথা উল্লেখ করেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ও নির্বাচন ক‌মিশন মিলে জনগ‌ণের ভো‌টের অধিকার থে‌কে ব‌ঞ্চিত ক‌রে‌ছে। সিটি নির্বাচনকে কেন্দ্র ক‌রে মহানগর নেতা‌দের গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ ৫ জানুয়ারির মতো নির্বাচন ছাড়া বর্তমা‌নে সু‌বিধা করতে পারবে না ব‌লে সরকার নির্বাচ‌নের কথা ব‌লে জনগণকে প্রতারণা করে‌ছে।’

আন্দোলন কর‌লেও মামলা না কর‌লেও মামলা দেবে সরকার- এ কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘সুতরাং আমরা আন্দোল‌নে আছি, আন্দোলন কর‌ব। অনেকে রাজপথে নেমে গ্রেফতার হ‌য়ে‌ছে। যারা ঘ‌রে ব‌সে থেকে মামলায় প‌ড়েন সেটা তাদের জন্য লজ্জাজনক।’ তাই সরকারকে বিতা‌ড়িত কর‌তে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

‌খিল‌ক্ষেত থানা ছাত্রদ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক দিদার আহ‌মেদ মোল্লার সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিভাগ বিএন‌পির সহ-সাংগঠ‌নিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সি‌নিয়র সহ-সভাপ‌তি মুন্সি বজলুল বা‌ছিদ আঞ্জু  প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031