বিচারক আখতারুজ্জামান 0খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তারিখ ঘোষণা করেছেন । আগামী ৮ ফেব্রুয়ারি তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

একই আদালতে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপনের সময়ও বেঁধে দিয়েছেন বিচারক। আগামী ৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি যুক্তি ‍উপস্থাপন করবে রাষ্ট্র ও আসামিপক্ষ।

অরফানেজ ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিজারক ড. আখতারুজ্জামান এই দিন ধার্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আরও আসছে…

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031