পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয় বারো বছর বয়সী এক শিশুর বস্তবন্দি লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার কাইকারটেক ব্রিজের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, শুক্রবার সকালে কাইকারটেক ব্রিজের ঢালে বস্তাবন্দি একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অজ্ঞাত পরিচয়ের শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে। তার হাত-পায়ে রশি দিয়ে ও মুখ টেপ দিয়ে বাধা ছিল। ধারণা করা হচ্ছে- শিশুকে ২/৩দিন আগে অন্যত্র হত্যা করে রাতে লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930