পুলিশ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের নয়দিন পর রোকসানা বেগম নামে এক  নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের সুরতখাল সংলগ্ন একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৭ জানুয়ারি নলিতাবাড়ি উপজেলার চাঁদগাও গ্রামের মাসুদ নামে এক ব্যক্তি রোকসানাকে কাজ দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর ওই দিন রাত থেকে রোকসানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার সকালে স্থানীয় সুরতখাল সংলগ্ন একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল পুলিশে জানান। পরে পুলিশ এসে লাশের সন্ধান পায়নি। পরে এলাকাবাসী সুরতখালের পানিতে রাতভর তল্লাশি চালিয়ে লাশ পায়নি।

শুক্রবার সকালে ওই এলাকায় একটি বোরো ধান ক্ষেতে তড়িঘড়ি করে চারা রোপনের কাজ চলতে থাকায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এসময় জমির একপাশে পুঁতে রাখা অবস্থায় খণ্ডিত মাথা ও আরেক জায়গায় শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে তার হাত ও পা পাওয়া যায়নি। খবর পেয়ে রোকসানার মা লাশের জামা দেখে মেয়েকে শনাক্ত করে।

নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930