একটি বাস নদীতে পড়ে যানটির ১৩ যাত্রী নিহত হয়েছেন ব্রিজের রেলিং ভেঙে ভারতে। আহত হয়েছে শিশুসহ তিনজন। শুক্রবার গভীর রাতে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের গণপাতিপুলে থেকে পুণে যাচ্ছিল বাসটি। রাত পৌনে ১২টার দিকে পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। এতে বাসটি ১০০ ফুট গভীরে পড়ে ঘটনাস্থলেই ১২জন নিহত এবং চারজন আহত হয়।

স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আরও একজন মারা যায়। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031