সরকারের চার বছর শেষ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এখন আমরা পাঁচ বছরে পর্দাপন করেছি। এ বছরের ডিসেম্বরের শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই সিলেট থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আজ মঙ্গলবার সিলেটের আলীয়া মাদরাসার মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতা এনে দিয়েছে।

দেশকে সমৃদ্ধির পথ দেখিয়েছে। নৌকা মার্কার দল আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে, সে নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। প্রধানমন্ত্রী বলেন, বিগত নয় বছরে আমরা উন্নয়নের ছোঁয়া সিলেটের প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিয়েছি। সিলেটের উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আজ একযোগে ৩৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তারা সৃষ্টি করতে জানে না। জানে শুধু ধ্বংস করতে।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930