১১জন নিহত হয়েছেন জাপানের উত্তরাঞ্চলে সাপপোরো শহরের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে । এঘটনায় পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ রয়টার্সকে জানিয়েছে। গতকাল বুধবার রাতে এ আগুনের ঘটনা ঘটে।
ঘটনার তদন্ত এবং আহত নিহতদের পরিচয় নিশ্চিতের কাজ চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে জীবিত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিন্তু তারা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন তারা।
বরফে ঘেরা তিনতলা বাড়িটি গতকাল আগ্নিশিখায় আচ্ছন্ন ছিল।

আর আজ সকালে সেই বাড়িটি আগুনে পুড়ে কালো ধোয়াময় একটি বাড়িতে পরিণত হয়েছে।
সূত্রঃ রয়টার্স

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031