Mohit1451819203আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দক্ষতার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য বাজেটে আলাদাভাবে বরাদ্দও থাকবে।

রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শনিবার ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষতা উন্নয়নের প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটে দক্ষতার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য বাজেটে বরাদ্দও থাকবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে পরিসংখ্যানের দিক থেকে কর্মসংস্থান ভালো দেখাচ্ছে। কিন্তু সত্যিকারভাবে কর্মসংস্থানপ্রাপ্ত মানুষরা সঠিক জীবনমান পায় না। সত্যিকার উন্নয়নের জন্য শিল্পায়ন হতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ এগুবে না। আমাদের এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তবে শিক্ষাখাতে বাজেট বরাদ্দের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘সরকারের নীতির কারণে শিক্ষাক্ষেত্র এগিয়ে যাচ্ছে। তবে সরকারের একার পক্ষে সম্ভব নয়।

শিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসী তাবরেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31