যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ঢাকায় আসছেন । পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৯ই ফেব্রুয়ারি তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।
এ সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা। এছাড়া ব্রেক্সিট ও ভিসা বিষয়টি নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সূত্র জানায়, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে।
তারা জোরালো ভূমিকাও রেখেছে।
