অ্যাডিলেড স্ট্রাইকার্স বিগ ব্যাশ লিগের (বিবিএল) চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মেলবোর্ডন রেনিগেডসকে এক রানে হারিয়ে ফাইনালে উঠেছে । অ্যাডিলেড ওভালে আগামী ৪ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে তারা।

আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। পরে মেলবোর্ন রেনিগেডস নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে।

মেলবোর্নের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ওই সময় ব্যাটিংয়ে ছিলেন টম কুপার ও কাইরন পোলার্ড। বোলিংয়ে ছিলেন বেন লাফলিন। ওভারের প্রথম বলে চার মারেন পোলার্ড। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন তিনি।

তৃতীয় বল থেকে সিঙ্গেল নেন টম কুপার। চতুর্থ বল থেকে দুই রান নেন পোলার্ড। পঞ্চম বল থেকেও তিনি দুই রান নেন। শেষ বল থেকে বাই সূত্রে একটি রান আসে। শেষমেশ এক রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930