৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলেই । এমন ঘোষণাই দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মন্ত্রী এ ঘোষণা দেন।
১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকলে এই দুই পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যে দু’টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই দু’টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে দেখতে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031