বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উনি যা বলেছেন, সেটা অসত্য দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে । আজ রোববার রাজধানীর লেকশোর হোটেলে সেমিনার শেষে তিনি একথা বলেন।
গতকাল শনিবার বিএনপির নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া বলেন, বিচার বিভাগ স্বাধীন নয়। তারা সবচেয়ে পরাধীন। তারা শুধু নির্দেশ মানতে বাধ্য হয়। সর্বোচ্চ আদালতও বলছে দেশের নিম্ন আদালত সরকারের কবজায়।

এ বক্তব্যকে সঠিক নয় বলে আইনমন্ত্রী বলেছেন, আমি দুঃখিত, উনি এ কথা বলেছেন।  তিনি অসত্য বলেছেন। বিচার বিভাগ এবং বিচারালয়ের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল এবং সেটাই সকলের ব্যক্ত করা উচিত।  বিচার হয়েছে আদালতে, সাক্ষ্য-প্রমাণ হয়েছে এবং সেই সাক্ষ্য প্রমাণ বিবেচনায় নিয়ে নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেবেন।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলার রায়কে কেন্দ্র করে প্রধান দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রায়ের আগে গতকাল নির্বাহী কমিটির বৈঠক ডাকে বিএনপি। ওই সভায় বিএনপি চেয়ারপার্সন বিচার বিভাগের সচ্ছ্বতা নিয়ে আরো বলেন, ‘বিচার কোথায়? যেখানে অপরাধই নেই, সেখানে বিচারটা হবে কিসের? তারপরও তারা গায়ের জোরে বিচার করতে চায়।
এছাড়া উচ্চ আদালতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, আমার ঘোর আপত্তি এই কথায় যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031