আন্তর্জাতিক চাপ জোরদার করার উপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করার জন্য মিয়ানমারের প্রতি তার আহবান পুনর্ব্যক্ত করে এ বিষয়ে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং একইসঙ্গে নেপিদোর উপর । আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইস প্রেসিডেন্ট আঁলে বেরেসে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আজ রোহিঙ্গা সংকট নিয়ে সুইস প্রেসিডেন্ট আঁলে বেরেসে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছি। সুইস প্রেসিডেন্টকে বলেছি এই সমস্যার গোড়া রয়েছে মিয়ানমারে, কাজেই এর সমাধানও সেখান থেকেই খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমি নিশ্চিত যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুইজারল্যান্ডও সংকটের শান্তিপূর্ণ দ্রুত সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে। সুইস প্রেসিডেন্ট তার বিবৃতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গাদের সহায়তার জন্য ১২ মিলিয়ন সুইস ফ্রাংক (প্রায় ১২ মিলিয়ন ডলার সমতুল্য) প্রদানের ঘোষণা দেন।

তিনি বলেন, এটি হবে গত অক্টোবরে রোহিঙ্গাদের জরুরি মানবিক সাহায্য হিসেবে সুইজারল্যান্ড প্রতিশ্রুত ৮ মিলিয়ন ডলারের অতিরিক্ত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031