শিব সেনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছে । তারা বলেছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। তাহলে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কি শুধু রাজপথে প্রদর্শন করার জন্য? ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে এমন মন্তব্য করেছে শিব সেনা। এই দলটি বিজেপির সঙ্গে কোনো রকম জোট গঠন ছাড়াই ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই তারা মোদি সরকারকে বিভিন্ন পয়েন্টে ঘায়েল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা বলেছে, পাকিস্তান বার বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।

সম্প্রতি পাকিস্তানিরা ভারতের ভিতর বেশ কিছু হামলা করেছে। এমন ঘটনার প্রেক্ষিতে শিব সেনার সিনিয়র নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন। সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ভারতের ক্ষেপণাস্ত্রগুলো কি শুধু রাজপথে প্রদর্শনের জন্য এবং প্রশংসা পাওয়ার জন্য? ভারতে পাকিস্তানিরা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করেছে বলে তার দাবি। তিনি বলেন, ‘দু’একদিনের মধ্যে আমাদের জওয়ানদের ওপর আক্রমণে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানিরা। আর আমাদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় শুধু রাজপথে। এটা কি শুধু বিদেশী রাষ্ট্রপ্রধানদেরকে ২৬ শে জানুয়ারি দেখানোর জন্য? সঞ্জয় রাউত বলেন, পাকিস্তান যেটা করছে সেটা কোনো অস্ত্রবিরতির লঙ্ঘনই নয়। এটা হলো প্রকৃতপক্ষে একটি যুদ্ধ। তাই তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান একই রকম জবাব দিতে। তার ভাষায়- ‘এটা হলো সরাসরি যুদ্ধ। একটি হামলা। তাই একই রকমভাবে এর জবাব দেয়া উচিত। যদি আমরা উপযুক্ত জবাব না দিই তাহলে বিশ্ববাসী আমাদেরকে নপুংষক হিসেবে বিবেচনা করবে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পুন্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখায় সম্প্রতি পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে একজন ক্যাপ্টেন সহ সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন সেনা সদস্য। নিহতরা হলেন ক্যাপ্টেন কপিল কুন্ডু, জওয়ান রামাবতার, সুভাম সিং ও হাবিলদার রোশান লাল।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031