ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। কোটা’র কাছে বারান জেলায় নিজের এক আত্ময়ের সঙ্গে সাক্ষাত থেশে মঙ্গলবার তিনি গুজরাট ফিরছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি।

এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। পারসোলি পুলিশ স্টেশনের এসএইচও শ্যাম সিং বলেছেন, দুর্ঘটনায় যশোদাবেন গুরুত্বর কোনো আঘাত পান নি। এ সময় তিনি নিজের গাড়িতে করে ভ্রমণ করছিলেন। পথে কাতুন্ডা এলাকায় তা দুর্ঘটনার শিকার হয়। উল্লেখ্য, মেহসানা জেলায় ঊনঝা জেলায় ভাই অশোক মোদির সঙ্গে বসবাস করেন মোদির স্ত্রী যশোদাবেন। সেখানে তাকে নিরাপত্তা দেয় মেহসানা পুলিশ বাহিনী। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয় নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031