সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জাপা নেতা আব্দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের। আজ দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে এই চার্জ গঠন করা হয়। গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম সফিক জানান, ঈর্ষান্বিত হয়ে ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। নিহতের বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করে ।
এরপর, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জাপা নেতা ও সাবেক এমপি এবং সাবেক সেনা কর্মকর্তা কাদের খান তার সহযোগী মেহেদী হাসান ,আনোয়ারুল ইসলাম,শাহিন মিয়া শান্ত, আব্দুল হান্নান ,শামসুজ্জোহা ,শুবল চন্দ্র রায় কশাই কে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামী চন্দন ভারতে পালিয়ে যায়।

দীর্ঘদিন তদন্ত করে সাক্ষী ও হত্যাকাণ্ডের আলামত সহ ২০১৭ সালের ৩০শে এপ্রিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে । গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক স্বেদ বেগমের উপস্থিতিতে আজ আসামীদের আদালতে হাজির করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031