২৭ জনের প্রাণহানি ঘটে ইন্দোনেশিয়ার জাভায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে পড়ে উল্টে গেলে ।  এবিসি নিউজের সূত্রে জানা যায়, বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। পশ্চিম জাভায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ, সেনা ও মেডিকেল কর্মকর্তারা উল্টে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করছে। কর্মকর্তারা বলছেন, বাসটিতে ৪০ জনের বেশি স্থানীয় পর্যটক ছিলেন।

তারা বলছেন, পশ্চিম জাভার জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট তাংকুবান পেরাহু থেকে রাজধানী জাকার্তার দক্ষিণে তানগেরাং শহরে যাচ্ছিল বাসটি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031