আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দেখাশুনার জন্য পরিচারিকা হিসেবে ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন । আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে বন্দি অবস্থায় খালেদা জিয়ার পরিচারিকা চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ। তিনি একা চলাফেরা করতে পারেন না। তাই তার জন্য একজন পরিচারিকা প্রয়োজন।

আর তার পরিচারিকা হিসেবে থাকার জন্য মোছা. ফাতেমা প্রস্তুত।
উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোড়ের পুরনো কারাগারে রয়েছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031