আদালত জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । আজ সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ষোষণা করেন। ফাঁসির দ ণ্ড  প্রাপ্তরা- রমজান আলী ওরফে রমজান ও টিপু জীরা। এর মধ্যে রমজান পলাতক রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা- হাসানুর রহমান, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। এদের মধ্যে হাসানুর রহমান পলাতক।
উল্লেখ্য, ২০১১ সালের ১লা জানুয়ারি রাতে অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান মিরপুর-১ নম্বরে শাহ আলী বাগে জনতা হাউজিংয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াকুব আলীর ভাড়া বাসায় খলিলুরকে গুলি করে হত্যা করা হয়।

পরে নিহতের স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031