আদালত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা, শাহাদাত হোসেন সহ চার বিএনপি নেতাকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন । চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া আজ সোমবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন।
দ্রুত বিচার আইনে এবং সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় পুলিশ কারাগারে আটক বিএনপির ১৬ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ডা. শাহাদাত হোসেনসহ চার বিএনপি নেতাকর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড দেওয়া বিএনপি নেতারা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ তথ্য ও গবেষণা স¤পাদক সাংবাদিক আলমগীর নূর, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক আরিফুল ইসলাম এবং নগর যুবদল নেতা আব্দুল কাদের জসীম।
এছাড়া বাকী আরও ৮ নেতাকর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। বাকী ৪ জনকে কারাগারে বন্দি রাখার আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৮ই ফেব্রুয়ারি দুপুরে বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের কার্যালয়ের ভেতর থেকে ডা. শাহাদাত হোসেনসহ ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় ওই দিন রাতেই নগরীর কোতয়ালী থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় পরদিন ৯ ফেব্রুয়ারি সিএমএম আদালতে হাজির করার পর আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজ সোমবারও পুলিশের রিমান্ড আবেদনের পাশাপাশি বিএনপি নেতাদের জামিনের আবেদন করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা জজ আদালতের বিএনপিপন্থি আইনজীবীরা। এই জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031