শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে । এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ না করলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গত রোববার ‘জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত’ এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি), সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এই নির্দেশ পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে হলে প্রবেশ করে আসনে বসার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু কেন্দ্রে ওই সময়ের পরও পরীক্ষার্থীরা প্রবেশ করছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রের আশেপাশে অনেকেই স্মার্টফোন নিয়ে ঘোরাফেরা করছে। এ অবস্থায় প্রশ্নফাঁস রোধ করে ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর আবশ্যিকভাবে হলে প্রবেশ ও আসন গ্রহণ নিশ্চিত করতে হবে এবং ওই সময়ের পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ও কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031