ডাকাত-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে ২ ডাকাত আহত হয়েছে হবিগঞ্জে । এসময় পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে। আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভোররাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর হামলা করে।

এ সময় পুলিশ গুলি ছুড়লে বাহার ও ফরহাদ নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ ৬ ডাকাতকে আটক করে। পরে পুলিশ বাহারের ঘর তল্লাশী করে বিপূল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
সদর থানার এসআই কামাল আহমেদ জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। আহত দুই ডাকাতকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930