বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালতের রায়ের সাটিফাইড কপি হাতে পেয়েছেন। আজ সোমবার বিকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ১১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ সময় রায়ের অনুলিপি নেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞাসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। বেগম খালেদা জিয়ার সাজা ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে রায়ের কপি পাচ্ছেন না তারা। রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন।

আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূর্ণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন। ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার সময় বলা হয়েছিল রায় ৬৩২ পৃষ্ঠার। তবে সত্যায়িত কপির পৃষ্ঠা সংখ্যা ১১৬৮ বলে জানা গেছে।
উল্লেখ্য, এ রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদ-াদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। এবং রায় ঘোষণার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031