‘বর্ণ ব্যঞ্জন’ মাতৃভাষা দিবসে মাছরাঙায় প্রচারিত হবে তৌফিক এলাহীর বিশেষ নাটক। নাটকটিতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একুশের চেতনা ও শিক্ষার সুযোগ বিকাশে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, মাজনুন মিজান, আরমান পারভেজ মুরাদ, নাবিলা ইসলাম প্রমুখ। নাটকের দেখা যাবে, জনবিচ্ছিন্ন চর অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদের ভাষা শেখানোর জন্য একটি পাঠশালা শুরু করতে চায় উন্নয়ন সংস্থার কর্মী দীপা ও শিমুল। স্বেচ্ছাসেবী ডাক্তার মাহমুদের সহায়তায় তারা শুরুকরে ‘বর্ণ ব্যঞ্জন’ পাঠশালা। কিন্তু পাঠশালার বাধা হয়ে দাঁড়ায় ভূমিদস্যু আইনুল পোদ্দার।

এরপর নানা ঘটনায় আগাতে থাকে নাটকটি। এ বিষয়ে পরিচালক তৌফিক এলাহী বলেন, মহান একুশের চেতনা আমাদের বাংলা ভাষা, দেশ ও জাতীয়তাবোধের এক অনন্য ইতিহাস। একুশের ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচিতির স্মারক স্মৃতিও বটে। প্রতিবছর এই মহিমান্বিত দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। তবে একুশের চেতনা থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ অজ্ঞাত রয়েই যাচ্ছে বলে তিনি যোগ করেন। নাটকটি মাছরাঙা টেলিভিশনে ২১শে ফেব্রুয়ারি রাত ৮ টায় সম্প্রচার হবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728