বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে হবিগঞ্জে । এ সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেট ও টিয়ারশেলে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে পৌর মেয়র জিকে গউছসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এদের মধ্যে অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ৪২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। পরে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে আটক করে। এ দিকে গ্রেপ্তার আতঙ্কে আহতরা হাসপাতালে ভর্তি হননি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031