জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের জন্য প্রস্ততি নিচ্ছেন তার আইনজীবীরা। আজ মঙ্গলবার সকালে আইনজীবী জমির উদ্দিন সরকার, মাহবুব উদ্দিন খোকন, মওদুদ আহমেদসহ বেশ কয়েকজন আদালতে আলোচনায় বসেছেন।
এর আগে মামলায় রায় ঘোষণার ১১ দিন পর সোমবার রায়ের অনুলিপি হাতে পেয়েছেন আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, রায়ের অনুলিপি পাওয়ায় তারা এখন জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা ও রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রত্যেকটি মামলাই অজামিনযোগ্য অপরাধ। তিনি রায়ের অনুলিপি দুদকে পাঠিয়ে দেবেন। এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031