বাংলাদেশের ক্রিকেটে তরুণ অনেক ক্রিকেটার ক্যারিয়ারের শুরুটা আলোকিত করে আসলেও হঠাৎ করেই হারিয়ে যান। ক্রিকেটে ফর্মের ভালো-খারাপ সময় আসবেই তাই বলে হতাশাকে বরণ করে তাদের এই মিলিয়ে যাওয়াটা ক্রিকেটের জন্য অভিশাপ। তাই তরুণদের এই বিষয়ে পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মর্তুজা।

জীবনের চরম খারাপ সময় দেখেছেন নড়াইল এক্সপ্রেস। হাঁটুর ইনজুরি তার জীবণ থেকে কেড়ে নিয়েছে অনেক আলকিত মুহূর্ত। কিন্তু তবুও ধমে যাননি মাশরাফি। চোটে পড়ে বারবার দল থেকে বাদ পড়ার কষ্টও তিনি বুজেছেন। তারপরেও, চোটের সাথে নিয়মিত যুদ্ধ চালিয়ে ফিরেছেন নতুন করে।

তাইতো নতুন উঠতি ক্রিকেটারদের সাহস দিতে মাশরাফি বলেন,‘আপনাকে দুর্বল হলে হবে না। তাহলে ওইখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। আর এই আত্মবিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আমার কাছে মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেট খেলাই কঠিন হবে’

তাছাড়া ক্রিকেটারদের ভালো-খারাপ সময় নিয়ে তিনি বলেন,‘ক্রিকেটারদের খারাপ-ভালো সময় আসবেই। চোটে পড়তে পারে, ফর্ম খারাপ হতে পারে। ওই সময়টা তাকে দিতে হবে সঠিক পন্থায়।মন খারাপ করা বা আমাকে সুযোগ দেয়া হয়নি অথবা সুযোগ পেলে এমনটা করতাম এইগুলো সবই আসলে অজুহাত।’

নিজের পরিশ্রমের বিষয়ে টাইগারকাপ্তান আরো বলেন,‘২০১১ সালে শেষ যখন অপারেশন করি তখন আমার ওজন ছিলো ৯৬ কেজি। সে সময় অনেকেই বলেছেন যে, আর সম্ভব না। ভাগ্য অনেক সময় আপনার সহায় নাও হতে পারে। তাই বলে চেষ্টা না করে ভাগ্যের অজুহাত দিয়ে কোন লাভ নেই।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031