ইট বহনকারী ট্রাক্টরের চাকায় প্রাণ গেল শাওন দাস (৯) নামের স্কুল ছাত্রের গাইবান্ধায় । আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (চেরেংগা) ব্রীজ এর সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। নিহত শাওন হরিনাথপুর গ্রামের লাল মোহন দাস এর ছেলে ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্র বাড়ি থেকে স্কুলে রওনা হয়। এসময় ওইস্থানের লক্ষীপুর পাকা সড়কে পৌঁছালে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালে শাওন দাস মারা যায়। এ ঘটনা ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও গাড়ীটি আটক করেছেন স্থানীয় জনতা।

এসময় উত্তেজিত জনতা গাড়িটি আগুন ধরিয়ে দেন।

সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার আলোচনা চলছে বলে জানান তিনি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930