সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে তিন জন। বুধবার রাতে দুই চাকমা যুবক অতর্কিতে তাদের উপর হামলা চালায় রাঙামাটিতে। সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত হয়। রাত পৌনে এগারোটায় শহরের ভেদভেদী এলাকায় নুরুল আলম, রবিউল আলম ও খোকন হেটে মুসলিমপাড়ার আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এসময় তাদের উপর এ হামলা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দাসহ স্বাগতম চাকমা নামে এক যুবককে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে।

আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031