নওয়াজ শরীফ বক্তৃতা দিতে মঞ্চে উঠবেন। আর ঠিক এমন সময়ই তাকে লক্ষ্য করে ছুড়ে আসল এক পাটি জুতা। আজ লাহোরের জামিয়া নামিয়ায় মুফতি মুহম্মদ হুসেইন নায়িমির মৃত্যুবার্ষীকিতে বক্তব্য দিতে মঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এই জুতা ছুড়ে মারার ঘটনা ঘটে।
ডনের খবরে বলা হয়, মুফতি মুহম্মদ হুসেইন নায়িমির মৃত্যুবার্ষীকিতে বক্তব্য দিতে মঞ্চে যাচ্ছিলেন নওয়াজ। ভীড়ের মধ্য থেকে তার দিকে জুতা ছুড়ে মারা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার আকষ্মিকতায় নওয়াজ কিছুটা বিস্মিত হন।

এরপর তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।
প্রসঙ্গত, নওয়াজকে জুতা ছুড়ে মারার একদিন আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে কালি ছুড়ে মারা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031