বাংলাদেশ বিমান জরুরি চিকিৎসা সেবা নিয়ে নেপালে যেতে প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি জানিয়েছেন, ডাক্তার, মেডিসিন, নার্সসহ বাংলাদেশি একটি বিমান প্রস্তুত রয়েছে। নেপালের রানওয়ে চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে প্রাণহানির সংখ্যা নিয়ে তিনি জানান, এ পর্যন্ত ৪০ টি মরদেহ উদ্ধার হয়েছে। ১০ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়েছে তারাও হয়তো মারা গেছেন।

এছাড়া ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা দিয়ে ৪ জনকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে। বাকি ১৬ জন গুরুতর আহত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো জানিয়েছে, দূর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা ওলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী হাসিনা সে সময় একটি বৈঠকে থাকায় ফোন ধরতে পারেন নি ।
বিমান সূত্র জানিয়েছে, বিধ্বস্ত ফ্লাইটের ক্যাপ্টেন আবিদ সুলতান জীবিত আছেন। তবে, সহপাইলট পৃথুলা রশিদ মারা গেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930