৫ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে । এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ৫ জন ফটোসাংবাদিক হেলিকপ্টারটি ভাড়া করেন। তারা এতে শুটিং করছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রুসভেল্ট আইল্যান্ডের কাছে নদীতে আছড়ে পড়ে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন উদ্ধারকর্মীরা। ডুবুরিরা গিয়ে ওই পাঁচজনকে নদী থেকে উদ্ধার করেন। এ সময় দুইজনকে মৃত অবস্থায় পান তারা। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিউ ইয়র্কের অগ্নিনিয়ন্ত্রণ বিষয়ক কমিশনার ডানিয়েল নিগ্রো এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031