যথারীতি ডিভোর্সের সিদ্ধান্তে অটল শাকিব আজও আসবেন না শুনানিতে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদের তৃতীয় ও শেষ শুনানি আজ। অপু প্রথম শুনানিতে এলেও দ্বিতীয়টাতে আসেননি। সমঝোতার কোনো সুযোগ নেই দেখে তিনিও বিচ্ছেদ মেনে নিয়েছেন।

ছেলে আব্রামের জন্য হলেও অপু সংসার করার আগ্রহ জানান অনেকবার। শেষ পর্যন্ত তার আগ্রহের কোনো ইতিবাচক ফল আসেনি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ১২ মার্চ তাদের চূড়ান্ত বিচ্ছেদ কার্যকরের দিন।

গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব।গণমাধ্যমে প্রকাশিত হয়, তিন মাস পর কার্যকর হবে বিবাহ বিচ্ছেদ। সেই হিসাবে ২২ ফেব্রুয়ারি শাকিবের বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠানোর তিন মাস পূর্ণ হয়।

ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, শাকিব খান যেদিন স্বাক্ষর করেছিলেন, সেদিন থেকে তিন মাস পর কার্যকর হবে ব্যাপারটা এমন নয়। আমরা সিটি করপোরেশন তাদের তিন মাসে তিনবার ডাকব, সেই তৃতীয়বার বিষয়টির ফয়সালা হবে।

আজ তৃতীয় ও শেষবারের জন্য তাদের আবারও ডাকা হয়েছে। যদি তারা না উপস্থিত হন, তাহলে নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে।

শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের বিয়ের খবর গত নয় বছর ধরে গোপন রেখেছিলেন। এরপর এ বছরের ১০ এপ্রিল (সোমবার) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সন্তান সহ সাক্ষাৎকার দিতে এসে সব ফাঁস করেদেন অপু।

এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সঙ্গে অপু’র মান-অভিমান চলছেই। একটা সময় গিয়ে এ নিয়ে শাকিবের সঙ্গে অপুর দূরত্ব তৈরি হয়। এখন ছেলেকে নিয়ে রাজধানীর নিকেতনের বাসায় অপু তার পরিবারের সঙ্গে শাকিবকে ছাড়াই আছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930