পৃথুলা ছিলেন ইউএস–বাংলার প্রথম নারী পাইলট। ‘খোদা হাফেজ’ণ্ডসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটাই ছিল বিমানটির কো–পাইলট পৃথুলা রশিদের শেষ স্ট্যাটাস। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনি নিহত হন।

ইথিওপিয়া বিমানবন্দরে গত ১৮ জানুয়ারি দেওয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস লেখেননি। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এ স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর ফেসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি। এরপর গত ৩ ফেব্রুয়ারি তিনি তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন।

পৃথুলার মৃত্যুতে তার ফেসবুকের বন্ধুরা গভীর সমবেদনা জানিয়েছেন। তার এক বন্ধু লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানোর সংবাদ বড় বেদনার।’ আরেকজন লিখেছেন, ‘ওপারে ভালো থাকুক আপু।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728