পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা কয়েছে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত সোর্সের নাম ইফতিখার মুসফিক জয়। তিনি হিরাঝিল ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে।  নিহত জয় ঢাকা দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, ভোরে তিন যুবক ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসে। নিহতের সারাশরীরে আঘাতের চিহ্ন ও পায়ে জখমের চিহ্ন ছিল।

নিহতের পরিবারের দাবি, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুন্নার মাদকস্পটে রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।  সে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকের সোর্স হিসেবে কাজ করত।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক বিক্রেতা মুন্না, শাহ আলমের সঙ্গে কোন কিছু নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় জয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। যে তিনজন লাশ উদ্ধার করতে এসেছিল তাদের মধ্য থেকে একজনকে পুলিশ আটক করেছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031