আদালত বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন । এ ছাড়া রায়ে মামলার প্রধান আসামি বিএনপির নেতা মিনার চৌধুরীসহ ১৬ জনকে খালাস দেয়া হয়েছে।

আজ  মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক এই রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধুনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয় একরামুল হক একরামকে।

এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায়  ৫৬ জনকে আসামি করে মামলাটি করেন।

আসামিদের মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন। তাদের মধ্যে ১০ জন জামিন পাওয়ার পলাতক হন। বর্তমানে ৩৫ জন কারাগারে। বাকি ১১ আসামি এখনো পুরোপুরি অধরা।

আদালত সূত্রে জানা যায়, মামলার ৫২ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। এরপর সাফাই সাক্ষ্য, উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে মামলার রায়ের দিন ধার্য ছিল আজ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031