ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন ভোলার বাংলাবাজারে । ভোলা-চরফ্যাশন সড়কের কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সেলিমের ছেলে সোহাগ (১৯) ও ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আলমগীরের ছেলে রাজ্জাক (২০)।

পুলিশ জানায়, চরফ্যাশন থেকে একটি ট্রাক ভোলার দিকে যাচ্ছিল। পথে কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাজ্জাকের মৃত্যু হয়। আহত সোহাগকে ভোলা সদর হাসপাতালের নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930