আপিল বিভাগ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন । প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ জামিন স্থগিতের আদেশ দিয়ে এসময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে নিয়মিত লিভ টু আপিল করার আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী রোববার শুনানির দিন ধার্য করেন আদালত।
আজ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। তার বক্তব্য উপস্থাপনের পর আদালত সিদ্ধান্ত দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত সোমবার হাইকোর্ট চার মাসের জামিন দেন।

এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার সকালে প্রথমে দুদক, এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে। দুপুরে তা চেম্বার বিচারপতির আদালতে ওঠে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য পাঠিয়ে দেন।
আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ‘দুর্নীতি দমন কমিশন বনাম খালেদা জিয়া’ এবং ‘রাষ্ট্র বনাম খালেদা জিয়া’ শিরোনামে আবেদন দুটি যথাক্রমে ১ ও ২ নম্বর ক্রমিকে ছিল। আজ শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশ দেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031