পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে । আজ বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। সেখান থেকে তারা স্মারকলিপি দিতে  জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। মিছিলটি হাইকোর্ট মোড় এলাকায় আসলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930