একজন নিহত হয়েছেযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় । আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জোঁকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সালাম। তিনি হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের গেন্দু বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, ঢাকা থেকে আরিচাগামী পল্লীসেবা পরিবহনের একটি বাস জোঁকা এলাকায় আসামাত্র সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান। আহত হন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেলে তাদের আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728