লাশ পরিবহনে নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলোকে নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ একটি নীতিমালার খসড়া অনুমোদন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

দীর্ঘ আলাপ আলোচনা ও কয়েক দফা বৈঠকের পর পাঁচ সদস্যের প্রণয়ণ কমিটি নীতিমালাটি অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

কর্তৃপক্ষ বলছে, ‘এই নীতিমালার মাধ্যমে অ্যাম্বুলেন্সগুলোকে নিয়ন্ত্রণে আনা যাবে। এতে কমবে হয়রানি।’

নীতিমালায় লাশ পরিবহনে কিলোমিটার প্রতি নন-এসি ১৪, এসি ১৭ ও ফ্রিজার ভ্যানে ১৯ টাকা হারে ভাড়া ধার্য্য করা হয়েছে।

তবে নগরীর ভেতর আসা যাওয়া ১০ কিলোমিটারের মধ্যে সর্বনিম্ন ভাড়া আটশ টাকা। এছাড়াও নগরীর বাইরে কিলোমিটার প্রতি ভাড়ার সঙ্গে অতিরিক্ত যোগ হবে ১৫শ টাকা।

নীতিমালায় অনুযায়ী, ‘হাসপাতাল কর্তৃপক্ষ একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করবে। হাসপাতালের একজন কর্মচারী সেখানে দায়িত্ব পালন করবেন।’

নীতিমালায় আওতায় প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের মালিক, ড্রাইভার ও গাড়ীর তথ্যাদি নিয়ন্ত্রণ কক্ষে জমা দিতে হবে। প্রতিটি গাড়ী সিরিয়াল অনুযায়ী ভাড়া পাবে। সর্বোচ্চ পাঁচটি অ্যাম্বুলেন্স সিরিয়াল নিতে পার্কিংয়ে অবস্থান করবে। কেউ ট্রিপ মিস করলে বাতিল হয়ে যাবে সিরিয়াল। এসি গাড়ী চাইলে নন এসিতে ভাড়া নিতে পারবে। তবে সেটি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
এই নীতিমালা আওতায় থাকবে না সিটি করপোরেশন, আঞ্জুমানে মুফিদুল ইসলামসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সগুলো।

তাছাড়া পাহাড়ী অঞ্চলে ভাড়া নিয়ে গেলে প্রতি কিলোমিটারে ১০ শতাংশ ভাড়া বাড়তি দিতে হবে।

ফ্রিজারে মরদেহ নিতে বিদ্যুৎ ব্যবহার করলে গুনতে হবে অতিরিক্ত সাড়ে তিনশত টাকা। জরুরি রোগীর ক্ষেত্রে অক্সিজেনে ব্যবহারে ২শ বিশ টাকা অতিরিক্ত যোগ হবে ভাড়ার সঙ্গে।নীতিমালা প্রণয়ন ও ভাড়া নির্ধারণ কমিটির এক সদস্য সিটিজি টাইমসকে বলেন, প্রাথমিকভাবে তিনমাস নীতিমালাটি পরীক্ষামূলক চলবে। পরে কমিটি এটি আবারও অনুমোদন দেবে।’

২২ মার্চ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নীতিমালাটি ঘোষণা করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031