জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গ্রেফতার নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন ।

বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে নগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনে আসেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফুল ইসলাম বলেন, সকাল ১০টার আগেই আমরা গাড়ি নিয়ে জেল গেইটে অপেক্ষায় ছিলাম। সাড়ে ১০টার দিকে জেল থেকে বের হয়ে দলীয় কার্যালয়ে যান স্যার। সেখান থেকে বাসায় চলে যান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গ্রেফতার হন শাহাদাত হোসেনসহ ১৯ নেতাকর্মী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031