ফিলিস্তিন সরকার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউসে আয়োজিত বৈঠক বয়কট করেছে । গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল  ও সৌদি আরব উপস্থিত ছিল।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয়েছে। তারই অংশ হিসেবে তারা এ বৈঠক বয়কট করেছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস এই প্রথম এ ধরনের বৈঠকের আয়োজন করল। বৈঠকে ইসরায়েল ও সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, ওমান, কাতার, জর্ডান, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশসহ ১৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০ লাখ মানুষের বসতি গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে এবং সেখানে অনেকটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ওই অবরোধের পর ইসরায়েল গাজার ওপর অন্তত দুবার বড় রকমের যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি জাতিসংঘ বলেছে, ২০২০ সালের মধ্যে গাজা উপত্যকা বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে। তবে ইসরায়েল বলছে, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য অবরোধ অব্যাহত রাখবে।

সূত্র: পার্স টুডে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031